


নিজস্ব প্রতিনিধিঃ
দেশের জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক অভিযোগ বার্তা’ -এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ সাংবাদিক মোস্তাক আহমদ।
মোস্তাক আহমদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ হোসেন মিয়া এবং মাতা নিপা বেগম।
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি হবিগঞ্জ জেলার সাধারণ মানুষের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ নিয়মিত তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দৈনিক অভিযোগ বার্তা’র জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত হওয়ায় স্থানীয় সংবাদকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে মোস্তাক আহমদ বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম ও সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমি হবিগঞ্জের সাংবাদিক সমাজ, সর্বস্তরের জনগণ এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”