1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ - Barta24TV.com

দুর্গাপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 393 Time View

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পৌরসদরের হাট মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসমাবেশে রাজশাহী-৫ আসনের দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রোকনুজ্জামান আলম, পুঠিয়া বিএনপির সহ-সভাপতি ইসফা খাইরুল হক শিমুল এবং সাবেক এমপি প্রয়াত অ্যাডভোকেট নাদিম মোস্তফার পুত্র জুলফার নাঈম মোস্তফার অনুসারী নেতাকর্মী ও সমর্থকরাই এ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, যুবনেতা মোক্তাদুর রহমান মন্টু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানসহ আরও অনেকে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের রাজনৈতিক সংকট সমাধানের নতুন দিকনির্দেশনা। জনগণ পরিবর্তন চায় এবং ওই ৩১ দফায় সেই পরিবর্তনের কাঠামো তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category