1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া - Barta24TV.com
সকাল ৬:১৫, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
  • 74 Time View

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার আওতাধীন ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাব্বির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালিদ হাসান বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালুকা ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পারভেজ আহম্মেদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আব্দুল কাদের হাজী, কলেজের প্রভাষক মোঃ জয়নাল আবেদীন, ঝালুকা ইউনিয়ন যুবদল নেতা মোঃ কবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ধরমপুর কলেজ ছাত্রদলের সভাপতি তাফসিরুল ইসলাম, ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শিহাব হোসেন, সহ-সভাপতি মোঃ সাগর আলী, সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান জয়, উপজেলা ছাত্রদল নেতা এস এম একরামুল ইসলাম, রাকতুল হাসান ফিরোজ, ৫নং ঝালুকা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সাকিব ইসলাম, এইচ এম হাফিজসহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্র রক্ষায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category