1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরের অধ্যক্ষ ড. বদরুজ্জামান ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স গোল্ড অ্যাওয়ার্ড–২০২৫’ পেলেন - Barta24TV.com
দুপুর ১:৫৪, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরের অধ্যক্ষ ড. বদরুজ্জামান ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স গোল্ড অ্যাওয়ার্ড–২০২৫’ পেলেন

রাজু আহমেদ,রাজশাহী
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫
  • 556 Time View

রাজু আহমেদ : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. বদরুজ্জামান আন্তর্জাতিক পর্যায়ের সম্মাননা “ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স গোল্ড অ্যাওয়ার্ড–২০২৫” অর্জন করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল এই সম্মাননা প্রদান করে।

এ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩ নভেম্বর ২০২৫, মালদ্বীপের রাজধানী মালে শহরের জেন মালদ্বীপ মালে বাই শ্যাংরি-লা হোটেলে। অনুষ্ঠান শেষে তাঁকে একটি সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।

সার্টিফিকেটে উল্লেখ করা হয়, শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয়েছে এবং তাঁর সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। সম্মাননা তুলে দেন সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের কনভেনার যোগেন্দ্র খন্না এবং চেয়ারম্যান অমলেন্দু জোশি।

ড. বদরুজ্জামান দীর্ঘদিন ধরে দুর্গাপুর অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করে আসছেন। কলেজ পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে অনুভূতি জানতে চাইলে অধ্যক্ষ ড. মো. বদরুজ্জামান বলেন—“আন্তর্জাতিক পর্যায়ের এই স্বীকৃতি আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি হাট কানপাড়া জোবেদা ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের ভালোবাসা ও সহযোগিতার ফল। শিক্ষা উন্নয়নই আমার জীবনের প্রধান লক্ষ্য। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।

দুর্গাপুরের প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও আমি নিরলসভাবে কাজ করে যাব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে অবদান রাখাই আমার লক্ষ্য। এই মূল্যবান স্বীকৃতির জন্য আমি সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এদিকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category