1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
টাঙ্গাইলে রক্তের বাধঁন ঘাটাইল এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত। - Barta24TV.com
রাত ১১:৪৪, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে রক্তের বাধঁন ঘাটাইল এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
  • 471 Time View

ঘাটাইল থেকে সেলিম রেজাঃ

“একের কাধেঁ অন্যের হাত,রক্তের বাধঁন টিকে থাক” এই প্রতিপাদ্যে রক্তের বাধঁন ঘাটাইল এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

টাঙ্গাইল ঘাটাইলে আজ ৬ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় ঘাটাইল ব্রাক্ষণশাসন সরকারী কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোঃ রাসেল সরকার এর উপস্থাপনায় সংগঠনের আহ্বায়ক এস.এম আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা,জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এখলাক হোসেন খান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত করিম, জিবিজি সরকারী কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ, আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহেদ আহম্মেদ,  প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতেই সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই সংগঠনের সাথে থেকে মানবিক কাজে সর্বদা পাশে থেকে যে কোন সহযোগিতার প্রয়োজন করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি এনায়েত করিম তার বক্তব্যে বলেন, রক্তের বাধঁন ঘাটাইল একটি অনন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি এবং সংগঠনটির সাথে ও পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি সাইফুল্লাহ বলেন, ঘাটাইলে আমাদের সন্তানরা এতো সুন্দর একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠিত করেছে এবং এতো মুমূর্ষু মানুষের পাশে দাড়িঁয়েছে এটা সত্যিই কঠিন কাজ এবং আমি গর্বিত। তিনি রক্তের বাধঁন ঘাটাইলের সাথে সম্পৃক্ত হওয়ার আশা ব্যক্ত করেন।

সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, এ সংগঠন নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না, এখানে ধর্ম,বর্ন,দলমত বলতে কিছু নেই, আমরা স্বেচ্ছাসেবী, আমরা মানবিক কাজ করি এটাই আমাদের পরিচয়।

এছাড়াও নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক মানুষের জীবনের প্রয়োজনে, মুমূর্ষু অবস্থায় রক্ত দিয়ে সহায়তা ব্যাপকভাবে বৃদ্ধি করার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ঘাটাইলে একটি ব্লাড ব্যাংক স্থাপন করার পরিকল্পনাসহ সরকারী নিবন্ধন করারও চেষ্ঠা চলমান। প্রতিটি উপজেলাতে একটি করে শাখা স্থাপন করারও পরিকল্পনার কথা জানান।এছাড়াও সাবেক ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রক্ত নিয়ে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। বক্তারা আরোও বলেন,এটি কোন রাজনৈতিক সংগঠন না, এটি মুমূর্ষু রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহ করে থাকে যারা সমালোচনা করেন তাদেরকে রক্তের বাধঁন ঘাটাইলের সাথে যুক্ত হয়ে  মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি এস এম শাহেদ আহম্মেদ,  সাধারণ সম্পাদক মোঃ সৈকত হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে, রক্তের বাধঁন ঘাটাইল গত ১লা জুন,২০২০খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। জানা যায়, এটি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রয়েছে প্রতিষ্ঠাতার আবেগ এবং চোখের জল। নব নির্বাচিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও লাম্মী দম্পতির ১৩ দিনের সন্তানের রক্তের প্রয়োজনে যখন হিমশিম খেতে হয়েছে এবং শেষ পর্যন্ত রক্ত পেলেও তাদের শিশু সন্তানটি মৃত্যূর কোলে ঢলে পরে ঠিক তখনই সন্তানের স্মৃতিকে ধরে রাখতে আর যাহাতে রক্তের অভাবে কেউ মারা না যায় সে প্রত্যাশা থেকে রক্তের বাধঁন ঘাটাইলের জন্ম।

সংগঠনটি ইতিমধ্যে ঘাটাইল তথা টাঙ্গাইলে  মানুষের প্রাণের সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। অত্র এলাকার মানুষের জীবন যখন রক্তের প্রয়োজনে মুমূর্ষু অবস্থায় ঠিক তখনই রক্তের বাধঁন ঘাটাইল পাশে দাড়িঁয়ে স্বেচ্ছায়  রক্তের ব্যবস্থা করে দিয়ে জীবন রক্ষায় এগিয়ে আসেন। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মুমূর্ষু রোগীদেরকে রক্ত যোদ্ধাদের মাধ্যমে ৩ হাজারের অধিক ব্যাগ রক্ত সরবরাহ করেছেন। এছাড়াও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছেন প্রায় ৪০টি এবং বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছেন ৫টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category