1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক - Barta24TV.com

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : Saturday, February 15, 2025
  • 562 Time View

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের শিবালয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।গোবিন্দ চন্দ্র শীল শিবালয়ের অক্সর্ফোড একাডেমির ইংরেজি বিষয়ক শিক্ষক। তিনি পাশের ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে।ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা উঠার সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পিছন থেকে জাপটে ধরেন। এসময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং কুপ্রস্তাব দিতে থাকেন। অনেক চেষ্টা করে তার হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে যাই। পরে বিদ্যালয়ের বড় আপুদের সহযোগিতায় হেডস্যারের কাছে বিচার দিলে স্যাররা উল্টো বাসায় এ ঘটনা না জানানোর অনুরোধ করেন। আবার কয়েকজন স্যার কটু কথাও বলেন আমাকে নিয়ে।এসময় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, শিক্ষক হয়ে আমার মেয়ের সঙ্গে যে ব্যবহার করেছে তার কঠিন বিচার চাই। অন্যায়কে বাঁচানোর জন্য অন্য শিক্ষকরা যা করেছে তারদেরও বিচার চাই। আমার মেয়েটা এখন হতাশার মধ্যে রয়েছে।

এ বিষয়ে অক্সফোর্ড একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি। তবে অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর কথা অস্বীকার করেন তিনি।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন সাংবাদিকদের কে বলেন, এ ঘটনার ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছেন। আমরা ওই শিক্ষককে আটক করেছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category