

বিপ্লব কুমার বিশ্বাস,রাজবাড়ীঃ
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় হরিণধরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৪ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব এর পর রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হরিনধরা ৭নং ওয়ার্ড এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিণধরা বিএনপির যুব সমাজের উদ্যোগে হরিনধরা মনেক স্টোরের সামনে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মো: আব্দুল্লাহ চন্দনী বাজার মসজিদের ইমাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে বেগম জিয়ার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পদক নাজিমুদ্দিন মোল্লা ও চন্দনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদারসহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণে “ধর্ম বর্ণ নির্বিশেষে” স্থানীয় জনগন দোয়ার আয়োজন উপস্থিত ছিলেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে সবার মাঝে তবারক দেওয়া হয়।