1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খাঁন,ধানের শীষে করবে সংসদ নির্বাচন - Barta24TV.com
বিকাল ৪:২৪, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খাঁন,ধানের শীষে করবে সংসদ নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
  • 281 Time View

বার্তা২৪টিভি ডেস্কঃ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দেবেন। গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, গনঅধিকার পরিষদ ছেড়ে রাশেদ খাঁনের বিএনপিতে যাওয়াকে কৌশলগত কারণ বলে উল্লেখ করছে গণঅধিকারে সভাপতি নুরুল হক নুর।

তিনি বিষয়ে বলেছেন, যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকার-ও করবো, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী গত দেড় বছরে সবাই একই স্ট্যান্ডে কাজ করেছি; সেক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে, সেখানে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দেয়া হয়েছে। সে শিগগিরই পদত্যাগ করবে এবং আমরা একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেবো।

রাশেদ খাঁন এতদিন ঝিনাইদহ-২ আসন থেকে ভোট করার কথা জানিয়ে আসছিলেন এবং সেখানে প্রচার-গণসংযোগও করে আসছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায়। গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতায় ঝিনাইদহ-৪-এ তাকে সমর্থন দেয় বিএনপি।

আর ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দলের মনোনয়ন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category