1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুর্গাপুরে বিএনপির দোয়া মাহফিল  - Barta24TV.com
সকাল ৬:২৩, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দুর্গাপুরে বিএনপির দোয়া মাহফিল 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
  • 45 Time View

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব সিরাজুল করিম সনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী-৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম সাকলায়েন, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক জুম্মা, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল। এসময় দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, সাবেক সভাপতি মো: বজলুর রহমান, যুবদল নেতা রেন্টু, নাহিদুল হক বিদয়, মাহাবুর রহমানসহ উপজেলা ও মাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category