1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কুড়িগ্রামের ডিসিকে কোণঠাসা করার অপচেষ্টা; অনড় অবস্থানে জেলা প্রশাসক - Barta24TV.com
সকাল ৮:১০, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ডিসিকে কোণঠাসা করার অপচেষ্টা; অনড় অবস্থানে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
  • 223 Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথের একটি মন্তব্য ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি ডিসি অফিসে তার সাথে দেখা করতে যাওয়া একটি বিশেষ গোষ্ঠীর বদলি সংক্রান্ত ইঙ্গিতের জবাবে তিনি সোজাসাপ্টা ভাষায় বলেন, “ডিসি চেঞ্জ করলে এই মুহূর্তে করতে পারেন, ব্যাগ গোছানো আছে।”

গত নভেম্বর ২০২৫-এ দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মহল নিজেদের অনৈতিক স্বার্থ হাসিল করতে না পেরে ডিসি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের একটি সূত্র জানায়, ওই গোষ্ঠীটি বিভিন্ন সময়ে অন্যায্য দাবি নিয়ে জেলা প্রশাসকের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। ব্যর্থ হয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা এবং বিভিন্ন ‘ট্যাগ’ দেওয়ার চেষ্টা করছে।

আজকের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দল তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে ডিসির বদলির প্রসঙ্গ তোলেন। তখন তিনি বিচলিত না হয়ে কর্তব্যনিষ্ঠার সাথে জানান যে, সরকারি দায়িত্ব পালনে তিনি সবসময় প্রস্তুত এবং বদলি তার কাজের পথে বাধা নয়।

সচেতন মহলের মতে, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার পরিবর্তে একটি ‘গুপ্ত গোষ্ঠী’ তাদের কোণঠাসা করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা জেলার উন্নয়নের অন্তরায়। কুড়িগ্রামের সাধারণ মানুষ মনে করেন, প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।

উল্লেখ্য, অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামে যোগদানের পর থেকেই জেলা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা আনার চেষ্টা করছেন। তবে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category