1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
উৎসব মুখর পরিবেশে ঘাটাইল ব্যবসায়ী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে - Barta24TV.com
সকাল ১০:১৯, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসব মুখর পরিবেশে ঘাটাইল ব্যবসায়ী সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
  • 217 Time View

মোঃ আশরাফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ঘাটাইল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।এতে ১১ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।নির্বাচনে মোট ১৬১২ জন ভোটার আটটি বুথে ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচত করবেন। ইতিমধ্যে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।১১টি পদের বিপরীতে সভাপতি ২জন, সহ-সভাপতি ৫জন,সাধারণ সম্পাদক ২জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২জন,কোষাধ্যক্ষে ২জন,দপ্তর সম্পাদকে ২জন,সমাজকল্যাণ সম্পাদকে ২জন,নাট্য ও প্রমোদ সম্পাদকে ২জন,প্রচার সম্পাদকে ২জন প্রতিদ্বন্তিতা করছেন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ঘাটাইল উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি ব্যাপক স্বেচ্ছাসেবক সকাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category