1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ‌ ও সহযোগী মিডিয়া প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান ও আলোচনা সভা ‌ অনুষ্ঠিত - Barta24TV.com
রাত ৩:৩৩, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ‌ ও সহযোগী মিডিয়া প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে বর্ষপূর্তি অনুষ্ঠান ও আলোচনা সভা ‌ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫
  • 698 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ ও সহযোগী মিডিয়া প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশ ও সুস্থ ধরার সাংবাদিকতা বিষয়ক আলোচনা ও মিডিয়া প্রতিষ্ঠানসমূহের বর্ষ পূর্তি‌ উদযাপিত হয়। ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগী মিডিয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে ‌ অগ্নিশিখা টেলিভিশন,দৈনিক ভোরের অপেক্ষা, উন্মোচন টেলিভিশন, দৈনিক অভিযোগ বার্তা।উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব তৈমুর ইয়ার চৌধুরী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহে দায়িত্বরত পিবিআই পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুল্লাহ আল নোমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব সাইফুল ইসলাম।

এ সময় সংস্থাটির প্রেসিডিয়াম সদস্য জনাব মহিবুল্লাহ ও দৈনিক ভোরের অপেক্ষা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল বাসার বক্তব্য রাখেন। ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোঃ ইমরুল আহসান ও অগ্নিশিখা টেলিভিশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সবুজ বক্তব্য রাখেন। বক্তারা দেশের বিভিন্ন কর্মকান্ডে ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অবদান তুলে ধরেন। পিবিআই এস পি রকিবুল আক্তার ‌ বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বিভাগীয় সভাপতি মোঃ ইমরুল আহসান ইনকোয়ারি রিপোর্টিং সতর্কতা অবলম্বন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করেন। অগ্নিশিখা টেলিভিশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সবুজ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। অগ্নিশিখা টেলিভিশনের পরিচালক শেখ জোবায়ের আহমেদ সেজান সাংবাদিকদের মর্যাদা বজায় রাখার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ ‌ বার এসোসিয়েশনের সদস্য এডভোকেট রফিকুল ইসলাম ফকির। এ সময় আমানুল্লাহ আমানের সভাপতিত্বে নেত্রকোনা জেলা কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category