1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আটক - Barta24TV.com
ভোর ৫:২৫, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
  • 197 Time View

নিজস্ব সংবাদদাতা,মানিকগন্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলে আগুন ও ভাংচুর মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার সকালের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, উপজেলার তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন খান বাদী হয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৩৮ জনকে আসামী করে ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং ৫, তারিখ ০৬-০৯-২০২৪। তিনি আরো বলেন,এ মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ছাড়াও আগে আরো ৩ জনকে গ্রেফতার করে আদালাতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী শাহীন খান বলেন,গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।এর পর থেকে আসামীরা গা ঢাকা দেয় এবং অজ্ঞাত স্থান থেকে বিএনপির নেতাকর্মীদের হুমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।আসামীরা গত ১৩-৮-২৪ তারিখ সোমবার সকাল ১১ টার দিকে ১৫ আগষ্ট দিবস পালনের অজুহাতে এবং দেশকে অস্তিতিশীল করার লক্ষে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পূর্ব গেটে আগুন ধরিয়ে দিলে বিদ্যালয়ের আংশিক পুড়ে যায়।এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায় চাপানোর চেষ্টা করে।পরে আমিসহ দরগ্রাম এলাকার সোহানুর রহমান,সোহেল রানা,শ্যামল মিয়া বিবাদীদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য বলি।এতে বাদীরা উত্তেজিত হইয়া চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে শ্যামল মিয়ার মাথা লক্ষ করিয়া কোপ মারতে আসে।এতে শ্যামল মিয়ার মাথার বাম অংশে লাগিয়া আহত হয়।পরে আমরা কয়েকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করি।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি তদন্ত মাবেন্দ্র বালো বলেন,আফাজ উদ্দিনকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে।আইনি পক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর পক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category