1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে বিজয়ী - Barta24TV.com
ভোর ৫:১৭, রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে বিজয়ী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • 40 Time View

সিলেট প্রতিনিধিঃ

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি সাবেক বিএনপি নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন।

ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

উল্লেখ্য, সিলেট-২ আসনে এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় লাভ করে বিএনপি এক তাৎপর্যপূর্ণ ও আলোচিত সাফল্য অর্জন করেছে। এই বিজয়কে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রত্যাশা, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক টানাপোড়েনের পর এমন ফলাফল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-২ আসনে এই বড় ব্যবধানের জয় কেবল একটি আসনের ফলাফল নয়; এটি স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থানের ইঙ্গিত এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনকে বিএনপির প্রতি জনআস্থার বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category