
সিলেট প্রতিনিধিঃ সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি সাবেক বিএনপি নেতা নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। ধানের শীষ প্রতীক নিয়ে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। উল্লেখ্য, সিলেট-২ আসনে এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় লাভ করে বিএনপি এক তাৎপর্যপূর্ণ ও আলোচিত সাফল্য অর্জন করেছে। এই বিজয়কে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রত্যাশা, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক টানাপোড়েনের পর এমন ফলাফল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন...
Developed by BDITHOST