1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার - Barta24TV.com
রাত ২:১২, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
  • 176 Time View

বার্তা ডেস্কঃ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

ডিসি বলেন, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তার অবস্থান রাজধানীর সোবহানবাগে নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category