1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেনীর কর্মচারীরর হাতে ফটো সাংবাদিক আদর লাঞ্চিত - Barta24TV.com
রাত ১:৩১, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেলে চতুর্থ শ্রেনীর কর্মচারীরর হাতে ফটো সাংবাদিক আদর লাঞ্চিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৩০, ২০২২
  • 411 Time View

ফিরোজ মাহমুদ রংপুর।।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ করার ছবি তুলতে গিয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারীরর হাতে লাঞ্চিত হয়েছেন কালের কণ্ঠ রংপুর অফিসের ফটো সাংবাদিক আদর রহমান ।

গতকাল শনিবার সকালে তিনি এ হামলার স্বীকার হন। সূত্রে জানাগেছে, রংপুর মেডিকেল হাসপাতালের সেবা তত্ত¡বধায়ক মোসলেমা খাতুন গত বৃহষ্পতিবার (২১ জুলাই )স্বাক্ষরিত একটি চিঠিতে থেকে জানা যায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ৩২ জন নার্স ইনচার্জকে দুই বছর মেয়াদ পূর্ন হওয়ায় তাদের স্থলে ৩২ জনকে নতুন নার্সদের ইনচার্জ করে পদায়নের আদেশ জারী করা হয়। এর পরিপেক্ষিতে গত বৃহষ্পতিবার (২৮ ) জুলাই নব নিযুক্ত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শরিফুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে ওয়ার্ডের ইনচার্জ পরিবর্তন বিষয়ক সব কার্যক্রম স্থগিত করেন । ইনচার্জ পরিবর্তন বিষয়ক সব কার্যক্রম স্থগিতের পরিপেক্ষিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সরা পূর্ব ঘোষিত পরিচালকের কার্য্যালয় ঘেরাও কর্মসূচী থাকায় সকাল থেকে পরিকল্পিতভাবে চতূর্থ শ্রেনীর কর্মচারীরা সেবা তত্ত¡াবধায়কের ও নার্সদের ডিউটি রুমের বিদ্যূৎ বন্ধ করে দেন । এ সময় বিদ্যুৎ বিহীন অবস্থায় নার্সদের কাজ করার করার ছবি তুললে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারীর ইউনিয়নের সাধারন সম্পাদক আশিকুর রহমান নয়নের নেতৃত্বে চর্তুর্থ শ্রেনীর কর্মচারী তার উপর হামলা করে এবং ধারন করা ছবি ডিলিট করা হয়।

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আব্দুল মোকাদ্দেম বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিদ্যুতের ফেস কেটে যাওয়ার বিদ্যুৎ ছিল না । হামলার ঘটনাটি অনাকাংখিত বলে তিনি এই প্রতিনিধি কে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category