1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত - Barta24TV.com
সকাল ১০:১১, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫
  • 203 Time View

জামালপুর থেকে রমজান আলী :

মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল মেলান্দহ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আজ সকাল ১১টায় মেলান্দহ সদরে বর্ণাঢ্য শ্রমিক র‍্যলি বের হয় ।

মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে র‍্যালি মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে মাহমুদপুর রোড মোড়ে সমাবেশে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ‍্যামল তালুকদার,সাবেক সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রহিম , সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম হাফিজ নাহিন ,আব্দুল লতিফ আকন্দ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর বিএনপি মেলান্দহ,

মো:রেজাউল করিম রেজা সিনিয়র সহসভাপতি পৌর বিএনপি ,মতিউর রহমান বাবলু সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল,উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান শেখ, সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন , পৌর শ্রমিক দলের সভাপতি শাহিদ , সাধারণ সম্পাদক তুহিন মাহমুদ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category