1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে থুরী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠানটি ৩ যুগের বেশি অবহেলিত - Barta24TV.com

মেলান্দহে থুরী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠানটি ৩ যুগের বেশি অবহেলিত

Reporter Name
  • Update Time : Wednesday, April 16, 2025
  • 264 Time View

জামালপুর থেকে রমজান আলীঃ

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের কুঠের বাজার সংলগ্ন থুরী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাটি ১৯৮০ সাল থেকে স্থাপিত।উক্ত মাদ্রাসায় ৭০/৮০ জন শিক্ষার্থী লেখাপড়া করে আসছে।

উক্ত প্রতিষ্ঠানে ৫জন শিক্ষক বিনা বেতনে তিন যুগেরও বেশি স্বেচ্ছা উদ্যোগে কোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার সেবা প্রদান করে আসছেন।অবহেলিত ভাঙ্গাচুরা প্রতিষ্ঠানটির টিনের চাল একেবারে পুরনো জরাজীর্ণ,দরজা জানালা ভাঙ্গা,নেই কোনো ভালো আসবাবপত্র ও নেই কোন শ্রেণিকক্ষে ফ্যানের ব্যবস্থা।যেখানে বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে ও তীব্র গরমে খুব কষ্টের মাঝে পাঠদান দিতে হয়।

উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের জোরালো দাবি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়,অবহেলিত থুরী স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাটির প্রতি সুদৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category