1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন - Barta24TV.com

মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2026
  • 1 Time View

মাদারগঞ্জ প্রতিনিধি, শাহ আলম সাগরঃ

জামালপুর মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল, হামলা ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে,স্থানীয় জুলহক ,ইব্রাহিম ,ফজলু , জগলু ,শফিকুল, মোমিন ,কালাম ,আলামিন গং ও স্থানীয় প্রভাবশালীর সহায়তায় এ দখল কার্যক্রম চেষ্টা চালাচ্ছেন তারা।

শনিবার (২৭জুন) দুপুরে মাদারগঞ্জ শহরধীন বালিজুড়ি বাজারস্থ একটি ঘরে-এ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জমির মালিক ভুক্তভোগী পরিবারে সদস্যরা।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান, ৪নংবালিজুড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ড চর নাংলা বাঁধের মাথা তাদের কিনা সম্পত্তি (দাগ নং ৭০৪১ নম্বর ) জমিতে একটি ইটের বাউন্ডারি দিয়ে দখলে আছেন। জমি নিয়ে বিজ্ঞ আদালত মাদারগঞ্জ আদালত জামালপুর মামলা(৯৬/২৫) চলমান এবং আদালত ইতোমধ্যেই বিবাদীর বিপক্ষে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবুও বিবাদী হাফিজুর রহমান(৪০), হযরত(৪৫) (বিশু ৫০)সর্ব পিতা মৃত আব্দুল সামাদ , জুলহক (৫০), ইব্রাহিম (৫৫), অভয় পিতা মৃত আব্দুল , ফজলু (৫০), জগলু (৪৫)সফিকুল( ৩৮), মোমিন (৩০)সর্ব পিতা মৃত খোকা কালাম (৪০)আলামিন (৩৫)অভয় পিতা মৃত আজিজল সর্ব সাং চর নাংলা প্রভাবশালী মহলের সহায়তায় দীর্ঘদিন ধরে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, আদালতের আদেশ অমান্য করে গত ২৫জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তারা থানায় অভিযোগ দিয়ে দখলও জমিতে কাজে বাঁধা প্রদান করে জমি দখল ছেড়ে দিতে বলে এবং জোরপূর্বক দখল নিতে চায়। এসময় বাঁধা দিতে গেলে তার চাচাতো ভাই রাসেল মারধর চেষ্টা করে রক্তাক্ত ও জখম করা হয় হুমকি দেয় ।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,স্থানীয় প্রভাবশালী ও অসাধু প্রত্যক্ষ সহায়তা ছাড়া আদালতের আদেশ অমান্য করার দুঃসাহস বিবাদীরা দেখাতে পারত না।

এ সময় মিজানুর রহমান অবিলম্বে অবৈধ দখল কার্যক্রম চেষ্টা বন্ধ করা, আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সহযোগী দের জবাবদিহিতার আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category