1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী - Barta24TV.com

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, November 12, 2026
  • 6 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ ময়মনসিংহ জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত/বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেন। ১০টি উপজেলায় বাস্তবায়নাধীন ৬৮ টি প্রকল্পের চেক হস্তান্তর করেন মন্ত্রী।

মন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠিত প্রকল্পের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি বলেন, সরকারের পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়িত হলে বাংলাদেশের মান কতোটা উচ্চতায় দাঁড়াবে, তা একবার অনুধাবন করেন। খাল খনন, গাছ লাগানো, ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নে কাজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়ন প্রকল্প, খেলাধুলা, শিক্ষায় বিভিন্ন প্রতিযোগিতা ইত্যাদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বহু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ৪ বছরে দেশে উন্নয়নের প্রতিফলন সত্যিই ফুটে উঠবে।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ফেসিস্টরা শুধু গোপনে টাকা তোলে নিয়ে যেত, উন্নয়নের কোনো কাজ হতো না। কিন্তু আমরা উন্নয়ন প্রকল্পের চেক প্রকাশ্যে বিতরণ করছি। কোথায় কত টাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে তা আপনারা সকলেই অবগত। এ ধরনের চেক আরো আসবে আমরা স্বচ্ছভাবে তা প্রদান করবো। যত বেশি পারা যায় বরাদ্দ বাড়ানোর চেষ্টা করবো। ঠিকাদার প্রতিষ্ঠান বা সরাসরি কাজগুলো যারা করে প্রতিটি কাজে তাদের প্রায় ১০ থেকে ২০ শতাংশ লাভ হয়, টাকা মেরে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ প্রকল্পের টাকার সদ্ব্যবহার করুন। বর্তমান সরকারের কাজগুলো সম্পন্ন হলে দারিদ্র্যের হার অনেক নিচে নেমে আসবে।

তিনি বলেন, শিক্ষার মান বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। মেয়েদের জন্য শিক্ষায় কোনো খরচ লাগবে না, সে ব্যবস্থা করছে সরকার। বিভিন্ন জেলায় রাস্তা প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়েছে, ময়মনসিংহেও আছে। দেশের সক্ষমতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। যদি কেউ আমাদের উন্নয়নকে ব্যাহত করতে চায় আমরা সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবো। অপশক্তি, পতিত শক্তির সাথে যারা তাল মিলাবেন, তাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ইতিহাসের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, কোনো ইতিহাস নেই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। জনসাধারণকে যারা বিপদে ফেলতে চায়, বাংলাদেশকে নিচের দিকে ধাবিত করতে চায়, ক্ষুদ্র স্বার্থের জন্য যারা বৃহৎ স্বার্থকে নষ্ট করে, তাদের বিরুদ্ধে এদেশের জনগণ সজাগ। আপনারা সচেতন নাগরিক সরকারকে সহযোগিতা করুন, মনোবল শক্ত করুন, তবেই সুখী সমৃদ্ধ হবে এই বাংলাদেশ।

জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী, আইনজীবী, উপজেলাগুলো হতে আগত বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category