1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভোক্তা অধিকারের অভিযানে সুইট গ্রিন রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা - Barta24TV.com
সকাল ৯:৩৪, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা অধিকারের অভিযানে সুইট গ্রিন রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
  • 195 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্স কর্তৃক তদারকির অংশ হিসেবে শহরের হালদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগীতা করেন এসময় আনসার ব্যাটলিয়নের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে।
অভিযানকালে দেখা যায়, সুইট গ্রিন নামক রেস্টুরেন্ট এ ২৯/০১/২০২৬ তারিখে মেয়াদ শেষ হওয়া বনরুটি দিয়ে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছে। রেস্টুরেন্ট পরিচালক তার অপরাধ স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এমন কার্য হতে বিরত থাকার অঙ্গীকার করেন।

এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী বিশ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category