1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ - Barta24TV.com

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 152 Time View

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার রাত ১০টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন আব্দুল কাইয়ুম চৌধরী (৩৮), রাজু মিয়া (২৩), ইতিহাস মিয়া (২২), ইয়াছিন মিয়া (২২), আকাশ মিয়া (২৫) এবং নাহিদ হাসান ওরফে শাওন (২০)। তাদের মধ্যে প্রথম পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল এলাকার বাসিন্দা এবং নাহিদ হাসান বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা।

রবিবার দুপুরে কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় স্টেশন রোড এলাকায় একদল ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি ও নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফেলে রাখা বস্তার ভেতরে দেশীয় অস্ত্র রয়েছে। পরে বস্তা তল্লাশি করে দুটি রামদা, চারটি ছুরি ও একটি এসএস পাইপের লাঠি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে এসব অস্ত্র নিয়ে সুযোগমতো মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহনে ছিনতাই এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category