1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়া শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা.... - Barta24TV.com

ব্রাহ্মণবাড়িয়া শাহী বেকারিকে ১ লক্ষ টাকা জরিমানা….

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 108 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ

জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য মেসার্স শাহী বেকারি, টিএ রোড হতে পেটিস ক্রয় করলে পেটিসে তেলাপোকা দেখতে পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিষয়টি সত্যতা পাওয়া যায়। বেকারিটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান মেসার্স শাহী বেকারি, টিএ রোড (প্রো: মো: মোছলেহ উদ্দিন) কে অভিযোগের প্রেক্ষিতে ৪০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরিষ্কার ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠানটিকে আরো ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে মর্মে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category