1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিমানের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা - Barta24TV.com

বিমানের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

Reporter Name
  • Update Time : Tuesday, September 22, 2026
  • 7 Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলোর মোট ওজন পৌনে ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

সোমবার সন্ধ্যায় উড়োজাহাজটিতে টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়ে এই সোনার বারগুলো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুর থেকে আসা ওই উড়োজাহাজটিতে শতাধিক সোনার বার চোরাচালান করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন শুল্ক গোয়েন্দারা। বিমানটি শাহজালালে অবতরণের পর টানা চার ঘণ্টা নিবিড় অনুসন্ধান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজটির টয়লেটে লুকিয়ে রাখা ৫০টি সোনার বার উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার করা সোনার বারগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে শুল্ক গোয়েন্দাদের তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category