1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক-১ - Barta24TV.com
সন্ধ্যা ৬:০৮, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
  • 209 Time View

মোকছেদুল ইসলাম,নওগাঁঃ

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) এর অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ২৬৩ এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পরিচালিত হয়।

এ সময় টহলদল ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান চাঁদ (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি ধামইরহাট উপজেলার বীরগ্রাম গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ২০০ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category