1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইটের অবস্থান জানবেন যেভাবে - Barta24TV.com

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইটের অবস্থান জানবেন যেভাবে

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 430 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাতৃভূমিতে পা রাখবেন তিনি। লন্ডন থেকে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সরাসরি ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের এই ফ্লাইটটি রিয়েল-টাইমে ট্র্যাক করার জন্য প্রযুক্তিনির্ভর বেশ কিছু মাধ্যম রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ গিয়ে সার্চ বক্সে ‘BG202’ বা ‘Biman 202’ লিখে সার্চ করলে ম্যাপের ওপর তার ফ্লাইটের অবস্থান, গতিবেগ এবং উচ্চতা সরাসরি দেখা যাবে।

এছাড়া, FlightAware.com এবং FlightStats.com এর মতো পোর্টালেও ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস এবং অবতরণের সম্ভাব্য সময় প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। মূলত এভিয়েশন ডাটাবেজ এবং রাডার সিগন্যালের বরাতে এই ওয়েবসাইটগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে।

বিএনপি ও বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সাধারণ দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ৩০০ ফিট এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় যোগ দেবেন। পরে সেখান থেকে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ঘিরে সারাদেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মেও— হাজার হাজার মানুষ অনলাইনে তার ফ্লাইটের গতির দিকে নজর রাখছেন।

সুএঃ দৈনিক অভিযোগ বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category