1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাকৃবিতে সিউইড বায়োরিফাইনারি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত - Barta24TV.com

বাকৃবিতে সিউইড বায়োরিফাইনারি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 202 Time View

মোঃ ইমরুল আহসান:


​টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্প (SCMFP)-এর অর্থায়নে এবং বাকৃবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে প্রকল্পের সমাপনী কর্মশালা ২০ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১.০০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)এর কৃষি অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

​”বাংলাদেশে টেকসই নীল অর্থনীতির জন্য সিউইড বায়োরিফাইনারি প্রযুক্তির মাধ্যমে উচ্চ-মূল্যের পণ্য উৎপাদন” শীর্ষক এই প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান, বাউরেস-এর পরিচালক প্রফেসর ড. এম. হাম্মাদুর রহমান এবং মৎস্য অধিদপ্তর এর উপ-প্রকল্প পরিচালক (SCMFP) ড. মোহাম্মদ মিজানুর রহমান।

​বাকৃবির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. শায়লা শারমিন এর সভাপতিত্বে এবং লেকচারার মো: খাদিজা খাতুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের প্রফেসর ড. মো: গোলাম মুর্তজা। প্রকল্পের পি আই প্রফেসর ড. মো: আব্দুল হান্নান মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এরপর অংশগ্রহণকারীদের মাঝে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রকল্পের সাথে জড়িতদের বিশেষভাবে ধন্যবাদ জানান এবং বলেন, যে বিষয়ে এই কর্মশালা তা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ এরিয়া এবং এখানে আমাদের আরো বেশি সময়, রিসোর্স, এবং ইনভেস্ট করার দরকার।

তিনি বলেন যে এখানে যে কাজ হয়েছে এটাকে আমরা আরো আপস্কেল করতে পারি, প্রয়োজনে অন্য কোন অর্গানাইজেশনের সাথে কো-অপারেট করে হলেও ওখানে আরও অধিকতর পর্যায়ে কাজ করার সুযোগ আছে। ভবিষ্যতে বাকৃবিতে এধরণের আরো কাজের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবে এমন আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, উক্ত কর্মশালার বাকৃবির বিভিন্ন বিভাগের সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ, বিজ্ঞানী ও এম.এস লেভেলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category