1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাংলাদেশের উদ্দেশ্য লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমান - Barta24TV.com
সকাল ৭:১৮, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের উদ্দেশ্য লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
  • 319 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

এর আগে রাত আটটার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তাঁর বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউরোপের সমন্বয়ক মোঃ কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তারেক রহমানের আগমনের জন্য তিন দিনের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এসময় বিএনপির এই নেতা সাংবাদিকদের বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে যাবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাস্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর আগামী শনিবার দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এ ছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমনটাই জানিয়েছেন।
সুএঃ দৈনিক প্রথম আলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category