1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন - Barta24TV.com
রাত ১২:০৬, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
  • 278 Time View

বার্তা ২৪ টিভি ডেস্কঃ

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি। সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়া চারজন হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category