1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পল্লবীতে শিশু রামিসা হত্যা: গভীর রাতে নিহতের বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সর্বোচ্চ শাস্তির নির্দেশ - Barta24TV.com
রাত ৩:৪২, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে শিশু রামিসা হত্যা: গভীর রাতে নিহতের বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সর্বোচ্চ শাস্তির নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬
  • 14 Time View

স্টাফ রিপোর্টার,ঢাকা : রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ স্কুলছাত্রী রামিসা আক্তারকে চরম পাশবিক নির্যাতন ও নির্মমভাবে হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে সরাসরি ভুক্তভোগীদের বাসভবনে গিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেই প্রধানমন্ত্রী সরাসরি পল্লবীর ওই নির্দিষ্ট বাসায় যান এবং সেখানে রামিসার শোকাতুর বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একান্ত বৈঠক করেন ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অবুঝ শিশু রামিসার এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পুরো এলাকায় যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, তার অংশীদার হতে প্রধানমন্ত্রী সশরীরে তাদের ঘরে যান। তিনি দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের কথা শোনেন এবং শোকার্ত বাবা-মাকে পরম মমতায় সান্ত্বনা দেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে আশ্বাস দেন যে, একটি অবুঝ শিশুর ওপর এমন বর্বরচিত ও ন্যাক্কারজনক অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। এই পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িত নরপিশাচদের দ্রুততম সময়ের মধ্যে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে পল্লবী সেকশন-১১ এর একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়। প্রধান আসামি ইতোমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এদিকে আইন মন্ত্রণালয় থেকে আগামী ৭ দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, এই বর্বর হত্যাকাণ্ডের বিচার ও ফাঁসির দাবিতে কালশী ও পল্লবী এলাকায় তীব্র গণবিক্ষোভ অব্যাহত রেখেছেন স্থানীয় জনতা ও সহপাঠীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category