1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নিজ কন্যাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করল মা - Barta24TV.com
ভোর ৫:১৯, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ কন্যাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করল মা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৩, ২০২৪
  • 322 Time View

নিজ কন্যাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করল মা

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাস্থ বাসুদেব ইউনিয়নের বড়িশল গ্রামে কান্নাকাটি করায় ৬ মাস বয়সী এক কন্যা শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে মা। এরপর বাড়ির পার্শ্ববর্তী একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও পিতা জিল্লুর রহমানকে গ্রেফতার করেছেন ।এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠার পর স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। এবং থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে পুলিশ বাড়ির পার্শস্থ একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন।তিনি জানান, চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে কাপড় চাপা দেয়া হয়। এতে শিশুটি মারা যায়। পরে স্বামী তাকে মরদেহটি খালে ফেলে আসতে বললে সেটি ফেলে আসে।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটককৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category