1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষ্যে মেলান্দহ উপজেলায় আয়োজিত - Barta24TV.com

নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষ্যে মেলান্দহ উপজেলায় আয়োজিত

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026
  • 12 Time View

মেলান্দহ প্রতিনিধিঃ

​নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে মেলান্দহ উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।

​মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মন্জুরুল কবির মন্জু আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস নুরে আলম তালুকদার রুনু মেলান্দহ থানার অফিসার ইনচার্জসহ আরও অনেকেই।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে মেলান্দহ উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নেন।

​আলোচনা সভা শেষে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category