1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১ - Barta24TV.com
রাত ৯:৪৮, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 16 Time View

নওগাঁ প্রতিনিধি:

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর পোরশা থানার অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শামীম চৌধুরী (২০), সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিকসার মোটরসাইকেল (মূল্য আনুমানিক ২ লাখ টাকা) জব্দ করা হয়েছে।

এসময় পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category