1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির তীব্র নিন্দা - Barta24TV.com

দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2026
  • 1 Time View

নেত্রকোনা প্রতিনিধিঃ
​নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এক সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
​নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল ‘রূপসী বাংলা’-র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে স্থানীয় নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করা হতো। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় লুৎফুজ্জামান তেলনজিয়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা পানের পর বের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় দুই যুবক চায়ের দোকানে এসে সিগারেট চায় এবং আকস্মিকভাবে লুৎফুজ্জামানকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলে আক্রমণকারীরা দ্রুত পালিয়ে গিয়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে চড়ে সটকে পড়ে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
​দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
​ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে রওনা দেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে এটিকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
​এদিকে, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে জড়িয়াদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​উল্লেখ্য, লুৎফুজ্জামানকে এর আগেও হত্যার উদ্দেশ্যে নিশানা করা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category