1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা - Barta24TV.com
রাত ১:৩৪, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

রাজশাহী অফিস
  • Update Time : শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
  • 200 Time View

রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় জয়নগর ইউনিয়নের গগনবাড়ীয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধ কমান্ড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল।

স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে তারা বসবাস করতে পারবে না। যুদ্ধবিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়।

পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়।

গগনবাড়ীয়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুুক ই-মোহাম্মদ, দারিদ্র্য বিমোচন অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা আনসার আলী, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন,অধ্যক্ষ হোসেন আলী শাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করীম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউল হক রতন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর বুলেট প্রমুখ।

শহীদ দিবসের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,বিএনপির নেতৃবৃন্দসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category