1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
থানাগাঁও মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার তিনযুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাবেক শিক্ষক শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। - Barta24TV.com

থানাগাঁও মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার তিনযুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাবেক শিক্ষক শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025
  • 412 Time View

নাজমুল ইসলাম চৌধুরী:

সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থানাগাঁও মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা-র তিন যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জনাব সায়েম উদ্দিন শিকদার,এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ মিছবাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মুকিত আজাদ, অধ্যক্ষ, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –জনাব আল্লামা জ.উ.ম. আব্দুল মুনইম, অধ্যক্ষ, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। লিয়াকত শাহ ফরিদী,পরীক্ষা নিয়ন্ত্রক নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ,জনাব ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী,অধ্যক্ষ মাদার বাজার এফ ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসা। খসরুজ্জামান,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)তাজপুর ডিগ্রি কলেজ।জনাব ডা. মিজানুর রহমান(ফরহাদ)মেডিকেল অফিসার সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল।অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার ৩০ বছরের শিক্ষা, সামাজিক ও ধর্মীয় অবদানের কথা স্মরণ করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

দিনব্যাপী এই উৎসবে সাবেক শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,যেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা,শিক্ষক,দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মারক ও শুভেচ্ছা বিনিময় এবং দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category