1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ডাকাত সন্দেহে রাজশাহী পুঠিয়ায় গণপিটুনি নিহত ১ - Barta24TV.com
রাত ১০:১৩, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাত সন্দেহে রাজশাহী পুঠিয়ায় গণপিটুনি নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২, ২০২৬
  • 129 Time View

পুঠিয়া প্রতিনিধি,রাজশাহীঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়।সোমবার (২ মার্চ) ভোররাতে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন (৪৫) রাজশাহীর দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এসময় গন ধোলাইয়ে আহতরা হলেন— আলী হোসেন (৩৫), রুপচান আলী (৩৫), সেলিম হোসেন (৩০), সামিম হোসেন (৩০), শাজাহান আলী (৩০), রফিকুল ইসলাম (৩৫) ও মামুন হোসেন (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন ৮ নম্বর ওয়ার্ডে এবং বাকিরা ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category