1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা - Barta24TV.com
বিকাল ৫:৫৩, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
  • 194 Time View

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ( ১২ ডিসেম্বর ) ২০২৫ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা চলাকালীন আরএবি ব্রিকস নামক অবৈধ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং ভাটাটি ভেঙ্গে ফেলা হয় ৷ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাঈম আশরাফ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক জনাব মো: তামিম হাসান ।

এছাড়া উক্ত অভিযানে আনসার, পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাঈম আশরাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category