1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুরের মেলান্দহে স্বামীর বিরুদ্ধে একাধিক বিবাহ ও নির্যাতনের অভিযোগ  - Barta24TV.com

জামালপুরের মেলান্দহে স্বামীর বিরুদ্ধে একাধিক বিবাহ ও নির্যাতনের অভিযোগ 

Reporter Name
  • Update Time : Tuesday, May 6, 2025
  • 170 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের মাদারগঞ্জে কোয়ালিকান্দি গ্রামের বাসিন্দা হাসেন আকন্দের মেয়ে শ্যামলী আক্তার, মেলান্দহ পৌরসভার কাজীপাড়া গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান শুটকুর ছেলে মিনালের নিকট ৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া কাবিন রেজিস্ট্রি মুলে বিবাহ হয় বলে অভিযোগ পাওয়া গেছে ।

অভিযোগে আরো জানা যায়, বিবাহের এক বছর ঘর সংসার করা অবস্থায় স্বামী মিনাল ও তার মা-বাবা সহ শ্যামলী আক্তারকে যৌতুকের জন্য শারীরিক মানসিকভাবে নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে শ্যামলী আক্তার অসুস্থ হলে তার পিতার বাড়ী মাদারগঞ্জের খবর দিলে শ্যামলী আক্তারের পিতা-মাতা ঘটনাস্থলে পৌঁছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় শ্যামলী আক্তারকে উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে চিকিৎসা করায় বলে অভিযোগ করেন। ঘটনার পরবর্তী সময়ে চার বছর হলেও শ্যামলী আক্তারের শশুর-শাশুড়ি স্বামী কোন প্রকার ভরণ পোষণ ও খোঁজখবর নেয় নি। বিভিন্ন লোক মাধ্যমে জানতে পারে স্বামী মিনাল অন্যত্র আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে জড়িয়ে পড়েছে।

পরবর্তীতে শ্যামলী আক্তার আদালতে ন্যায় বিচারের জন্য মামলা দায়ের করেন। বর্তমানে শ্যামলী আক্তার ও তার পরিবার প্রশাসন ও আদালতে নিকট ন্যায় বিচার প্রার্থনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category