1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালানের ৩ জন গ্রেফতার - Barta24TV.com
রাত ১২:০১, বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালানের ৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
  • 171 Time View

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ চোরাচালান চক্রের ৩ জন গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ।ভোর ০৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর টু শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনায়ন করা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন( ১)মোঃ রাকিব মিয়া সজিব(২০), (২)মোঃ মোস্তাক আহম্মেদ(২৪),(৩)মোঃ মাহমুদুল আল হাসান লিখন(৩৬), জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম ( বিপিএম-সেবা ) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত জিরা সহ ট্রাক গাড়ি সহ আটক করেন এসআই(নিঃ)মোঃ আসাদুজ্জামান ও এসআই(নিঃ)সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে জামালপুর সদর থানার মামলা নং-৪৬/৭২৪, তারিখঃ ২৮/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)/২৫-ডি রজু পূর্বক রিমান্ড আবেদন সহ আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category