1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলে চোরাই কাঠসহ পরিবহন জব্দ - Barta24TV.com

ঘাটাইলে চোরাই কাঠসহ পরিবহন জব্দ

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 397 Time View

মোঃ আশরাফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টারঃ

​টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলার ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিটের আওতাধীন সাতকুয়া এলাকা থেকে সামাজিক বনায়নের সরকারী আকাশমণি গাছ কেটে পাচারের সময় একটি লোবেট গাড়ি ভর্তি কাঠ জব্দ করেছে বন বিভাগ।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঝড়কা বিটের আওতাধীন সাতকুয়া এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে দুর্বৃত্তরা সামাজিক বনায়নের প্লট থেকে প্রায় ৩৪টি আকাশমণি গাছের গুড়ি কেটে (ঢাকা মেট্রো ট ১৫-৬৬৭৮) নম্বর ধারী একটি লোবেট গাড়িতে তুলেছে। এ সময়ে বনবিভাগের পক্ষ থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যান বনদস্যুরা।

পরে ​বনদস্যূদের ফেলে যাওয়া গাছসহ লোবেট গাড়ি জব্দ করা হয়। বনদস্যূরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করতে সক্ষম হই। দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ​বনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category