1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কৃষক দলের কেন্দ্রীয় নেতার পদত্যাগ,ইসলামী আন্দোলনে যোগদান - Barta24TV.com

কৃষক দলের কেন্দ্রীয় নেতার পদত্যাগ,ইসলামী আন্দোলনে যোগদান

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 118 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. দৌলতুজ্জামান আনসারী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।বুধবার বিকেলে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের সঙ্গে দেখা করে দলটিতে যোগ দেন।

মো. দৌলতুজ্জামান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকায়। এর আগে গত মঙ্গলবার রাতে কৃষক দল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতুজ্জামান জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এলাকার বিভিন্ন স্থানে পোস্টারও লাগিয়েছিলেন। হঠাৎ গতকাল তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন। গতজাল সন্ধ্যার পর তাঁর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার খবর জানতে পারেন মেলান্দহ উপজেলার জনগণ।

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তাঁর পদত্যাগ বিএনপির রাজনীতি বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category