1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
"ঈদুল ফিতরে ভ্রাতৃত্ব ও মানবতার আহ্বান জানালেন যুবদল নেতা রানা শেখ" - Barta24TV.com
সন্ধ্যা ৬:০৭, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

“ঈদুল ফিতরে ভ্রাতৃত্ব ও মানবতার আহ্বান জানালেন যুবদল নেতা রানা শেখ”

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩০, ২০২৫
  • 199 Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখ। 

তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

যুবদল নেতা কে এইচ রানা শেখ আরও বলেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।

পরিশেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় সকলের নিকট দোয়া চান তিনি। “ঈদ মোবারক”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category