1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ইসরায়েলে আগাম হামলার হুমকি দিলো ইরান! - Barta24TV.com
সকাল ৮:২১, বৃহস্পতিবার, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলে আগাম হামলার হুমকি দিলো ইরান!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 39 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শত্রুদের বিরুদ্ধে আগাম পদক্ষেপ নেওয়ার কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার ক্ষেত্রে শুধু প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) দেওয়া ওই বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে ‘লাল রেখা’। এসব বিষয়ে কোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণ হলে তার জবাব হবে দৃঢ়, সমানুপাতিক ও চূড়ান্ত। আক্রান্ত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলেই পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

গত বছর ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর প্রতিরক্ষামূলক কৌশল জোরদার করতে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল গঠন করা হয়। সাম্প্রতিক এই বিবৃতি সেই কৌশলেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এ সময় ইরানের অভ্যন্তরেও অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। উচ্চ মুদ্রাস্ফীতি ও জাতীয় মুদ্রার মান দ্রুত কমে যাওয়ায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে বাড়তি চাপ মোকাবিলা করতে হচ্ছে। এমন বাস্তবতায় দেওয়া বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না থাকলেও আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

ইতোমধ্যে অস্থির মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে ইরানের এই হুঁশিয়ারি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ২০২৬ সালে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উঠে আসে বলে জানা গেছে।

সুএ:এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category