
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শত্রুদের বিরুদ্ধে আগাম পদক্ষেপ নেওয়ার কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিরতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার ক্ষেত্রে শুধু প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) দেওয়া ওই বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে ‘লাল রেখা’। এসব বিষয়ে কোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণ হলে তার জবাব হবে দৃঢ়, সমানুপাতিক ও চূড়ান্ত। আক্রান্ত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলেই পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। গত বছর ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর প্রতিরক্ষামূলক কৌশল জোরদার করতে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল গঠন করা হয়। সাম্প্রতিক এই বিবৃতি সেই কৌশলেরই প্রতিফলন বলে মনে...
Developed by BDITHOST