1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
আমিনপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭৫ বছর বৃদ্ধার বিরুদ্ধে  - Barta24TV.com

আমিনপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭৫ বছর বৃদ্ধার বিরুদ্ধে 

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025
  • 336 Time View

মীর শাহাদাৎ হোসাইন,পাবনা

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার বুলন্দর চর গ্রামে এই শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

গত শনিবার (১৫ নভেম্বর) বিকেল তিনটার দিকে শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল।সেই সময় ধর্ষক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে ধর্ষক তাকাই প্রামাণিক (৭৫)সে আমিনপুর থানা এলাকার বুলন্দর চর মধ্য পাড়া গ্রামের মৃত ছবেদ প্রামাণিকের ছেলে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান,গতকাল রাতে শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে আসেন ভিকটিমের বাবা।অভিযোগ গ্রহণ করে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া যায়।আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি তাকাই প্রামাণিককে গ্রেপ্তার করতে সক্ষম হই।

ভিকটিম শিশুটিকে পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category