1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
আখাউড়ায় সরকারি মূল্যে আমন ধান সংগ্রহ কার্যক্রম চলছে - Barta24TV.com

আখাউড়ায় সরকারি মূল্যে আমন ধান সংগ্রহ কার্যক্রম চলছে

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 217 Time View

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ” আগে আসলে আগে সংগ্রহ ” এমন নীতি ও স্লোগানকে সামনে রেখে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ৩৪ টাকা দরে ২০২৫-২৬ মৌসুমে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ অভিযানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া প্রান্তিক কৃষক হেবজু মিয়ার কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। তাপসী রাবেয়া তার বক্তব্যে বলেন, যারা প্রকৃত কৃষক তাদেরকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ সর্তকতা ও স্বচ্ছতার ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। কোনো ভাবেই যেন কোন কৃষক কোন ধরনের হয়রানির শিকার না হন প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ সম্পাদন করবে এবং তা নজরদারী করবে। এ ব্যাপারে
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের মাধ্যমে জানা যায় যে চলতি মৌসুমে আখাউড়ায় ৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা ২০ নভেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এ প্রক্রিয়ায় একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। ধান সংগ্রহ অভিযানের উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাছলিমা বেগম, গুদাম কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও প্রান্তিক কৃষকরা উপস্হিত ছিলেন।
সরকারি ন্যায্যমূল্যে ধান সংগ্রহ শুরু অভিযান শুরু হওয়ায় প্রান্তিক কৃষকদের চোখেমুখে স্বস্তি লক্ষ করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category