1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক - Barta24TV.com
রাত ১১:১৩, শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যবসায়ী’ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬
  • 10 Time View

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ নুর মোহাম্মদ (৫২) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারি এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল পরিবহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে নুর মোহাম্মদকে আটক করা হয়।পরে তার কাছে থাকা কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category