1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিধায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে - Barta24TV.com
রাত ১০:৪০, শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিধায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬
  • 27 Time View

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

আজ ১৪ মার্চ ২০২৬ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে কর্মরত এসআই(নিঃ) আঞ্জুমান আহমেদ, এসআই(নিঃ) মোঃ আরিফুল হক তুষার, এসআই(নিঃ) মোঃ আসাদুজ্জামানদের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তারা নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর মেট্রেোপলিটন পুলিশে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থল হতে প্রস্থান গ্রহন করেছেন। তারা প্রত্যেকেই তদন্ত বিষয়ক প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা গ্রহণের জন্য ২০২৫ সালে পিবিআই ময়মনসিংহ জেলায় যোগদান করেছিলেন এবং ০১ বছরের অধিক সময় বাস্তব প্রশিক্ষণ গ্রহণ শেষে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা করছেন। প্রশিক্ষণকালীন সময়ে তারা প্রত্যেকেই পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে সহকর্মীদের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন। সহকর্মীদের সাথে তাদের ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। অল্প সময়ের মধ্যে তারা দক্ষতা, পরিশ্রমী ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার পিবিআই ময়মনসিংহ জেলাসহ উপস্থিত সহকর্মীবৃন্দ বদলিকৃত কর্মকর্তাদের পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। উপস্থিত সকলেই তাদের ও তাদের পরিবারের শারিরীক সুস্থ্যতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category